২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ এপ্রিল ২০২২ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১২ রমজান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড পৌর মেয়রকে অনৈতিক প্রস্তাব,কাউন্সিল জসিমকে দায়িত্ব থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ । ৯:৩৯ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে একটি অনৈতিক কাজে ফাইলে সাক্ষর করার প্রস্তাব দেওয়ায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম জসিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে এই আদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগমকে উক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মেয়র জানান, পৌরসভার অধীনে হাট-বাজার, রাস্তা-ঘাট ইত্যাদি লাভজনক কর্মকান্ডে পৌরসভার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি যেমন মেয়র, কাউন্সিলর বা অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী আইনত অংশ নিতে পারেনা। কিন্তু এরকম একটি অনৈতিক প্রস্তাব নিয়ে গত সোমবার কাউন্সিলর জসিম তার কাছে আসেন। মেয়র এই প্রস্তাবে রাজি না হলে কাউন্সিলর জসিম অনেকের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম দুর্ব্যবহার করেন। এই কারণে মঙ্গলবার মেয়রসহ বাকি সব কাউন্সিলররা জরুরি বৈঠক করে কাউন্সিলর জসিমকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলেও মেয়র জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন