২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ www.24ghonta.news১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪৩ হিজরি

বিয়ের পিঁড়িতে রণবীর কাপুর-আলিয়া ভাট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ । ১২:০১ দুপুর

আর কোনও জল্পনা নয়, বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর-আলিয়া ভাট। বুধবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন রণবীরের মা নীতু কাপুর।

বারবার একই প্রশ্ন শুনে বিরক্ত রণবীরের মা। শেষমেষ বুধবার বলেই ফেললেন, ‘হ্যাঁ, কালকেই বিয়ে হচ্ছে রণবীর-আলিয়ার, এবার থামো তোমরা’। তিনি আরও জানান রণবীরের বান্দ্রার বাড়ি বাস্তুতেই হবে বিয়ের অনুষ্ঠান।

বুধবার ছিল রণবীর-আলিয়ার মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠান। একমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। ‘রালিয়া’র প্রাক-বিয়ের আসর রীতিমতো জমিয়ে দিল করিনা, করিশ্মাদের উপস্থিতি।

রণবীর-আলিয়ার বিয়ের যাবতীয় অনুষ্ঠান হচ্ছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। অতিথিদের জন্য রয়েছে বেশ কিছু প্রোটোকল। ভিতরের ছবি কোনওভাবেই ফাঁস করা যাবে না, এমন নাকি শর্ত দিয়েছেন তারকা জুটি। হাতেগোনা অতিথিদের উপস্থিতিতে রালিয়ার বিয়ের অনুষ্ঠান হলেও জাঁকজমকের কোনও কমতি থাকছে না।

পঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করছেন দুজনে। তাই সংগীত-মেহেন্দি অনুষ্ঠানে থাকল পঞ্জাবি গানের ছোঁয়া। একাধিক হিট পঞ্জাবি গান বেজেছে অনুষ্ঠানে, এর মধ্যে ছিল আলিয়ার ‘রাজি’ সিনেমার ‘দিলবারো’ গানটিও।

আলিয়াকে নিয়ে বিয়ের মাত্র কয়েক ঘন্টা আগে নীতু কাপুর বললেন, ‘‘আলিয়া খুবই মিষ্টি আর সুন্দর একটা মেয়ে। ও সেরা আর কী … ভগবান ওদের মঙ্গল করুক।’’

উল্লেখ্য. ২০২০ সালের ৩০শে এপ্রিল ক্যানসার যুদ্ধে হেরে যান ঋষি কাপুর, পরিবারে এমন দুর্ঘটনা না ঘটলে ২০২০ সালেই হয়ত বিয়ের পর্বটা সেরে ফেলতেন রণবীর-আলিয়া।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন