সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোঃ এমদাদুল হক খান সবুজ(৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাটহাজারী-ভাটিয়ারী লিংক রোডে এঘটনা ঘটে। নিহত সবুজ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার উপরিয়া গ্রামের জোলাস খানের পুত্র।
জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পোষ্টমোটেমের জন্যে নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ । ৩:৫৫ বিকাল