২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ www.24ghonta.news১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪৩ হিজরি

অরণ্য সমবায় সমিতির উদ্যোগে সাংবাদিক আব্দুর রউফ’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ । ৫:৩২ সন্ধ্যা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সদস্য সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি কামাল পারভেজ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু মুসা জীবনের সঞ্চালনায় গতকাল নগরীর এক রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবে আপ্যায়ন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আইয়ুব আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রউপ আমার বন্ধু ছিলেন, তিনি সৎ ও সাহসী সাংবাদিক। সত্য প্রকাশে ছিলেন নির্ভিক। ব্যক্তি জীবনে ছিলেন আড্ডাপ্রিয় মানুষ। লেখালেখিতে ও ছিলেন খুবই দক্ষ।

এতিমদের লুঙ্গি, টুপি, জায়নামাজ ও তাজবীহ বিতরণ।

বিশেষ অতিথি অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন, আব্দুর রউফ একজন ভালো ও সাহসী সাংবাদিক হিসেবে তাঁর পরিচিতি ছিলো সর্বমহলে। তাকে নিয়ে সাংবাদিকরা গর্ব করতেন এবং তিনি অরণ্য আবাসন প্রকল্পের আহ্বায়ক ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, জন্মের পর মৃত্যু অবধারিত থাকলেও আব্দুর রউফ অসময়েই চলে গেলেন। তাঁর মৃত্যুতে পেশাগত সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

অরণ্য শ্রমজীবী সমবায় সমিতির উপস্থিত সদস্যবৃন্দ।

এসময় ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি এস এম পিন্টু, দপ্তর সম্পাদক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলাদ উদ্দিন মুন্না, সমাজকল্যাণ সম্পাদক মরতুবুর রহমান মোস্তফা, নির্বাহী সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, ওহিদুর রহমান, মোহাম্মদ আলী, আবাসন প্রকল্পের সদস্য সচিব সাংবাদিক এম আর আমিন, রিপন, মুন্না, তানভীর আহমেদ, রিয়াজ উদ্দীন আশরাফ প্রমূখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। সাংবাদিক আব্দুর রউফ পাটোয়ারী’র স্মরণে এতিমদের মাঝে লুঙ্গি, টুপি, জায়নামাজ ও তাজবীহ বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন