২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ www.24ghonta.news১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৩ রমজান ১৪৪৩ হিজরি

বোয়ালখালী পৌরসভা আ.লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ । ৮:২১ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে হয়েছে। এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।

পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদারের যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, দক্ষিণ জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি নুরুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক টিপু, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা কৃষক লীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান। মাহফিলে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন