২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ এপ্রিল ২০২২ www.24ghonta.news৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৫ রমজান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের কুমিরায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ । ১২:৫১ রাত

সীতাকুণ্ডে অভিযান চালিয় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় মাছগুলো ফেলে জেলেরা পালিয়ে যায়। শুক্রবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাটকা ইলিশগুলো জব্দ করে। কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ আকরাম উল্লাহ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল কুমিরা ঘাটঘর এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় এর পর বিষয়টি উপজেলা মৎস্য অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে জব্দকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় গরিব ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। তিনি বলেন, জাটকা ইলিশ মাছ বিক্রয় বন্ধে প্রচারণা চালানো হয়েছে। একই সাথে মাছ ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়া হয়েছে। এরপরও সরকারি নিয়ম অমান্য করে গোপনে জেলেরা জাটকা ইলিশ নিধন করছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন