সীতাকুণ্ডে লরী চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাসেম জুট মিলস এলাকার মহাসড়কে এঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ টিটু (২৮)। সে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ দেলিপাড়া গ্রামের মোহাম্মদ মোস্তফার প্রথম পুত্র।
নিহত টিটু পুরাতন জাহাজের স্ক্র্যাপ ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা ওমর ফারুক খোকন জানান, টিটু সকালে ঘর থেকে বের হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাসেম জুট মিলসের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী ইউটার্ণ করে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় একটি লরী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি জাহাজের স্ক্র্যাপ ব্যবসার সাথে জড়িত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি নাজমুল হক।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ । ৩:০৬ বিকাল