২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে এভারগ্রীণ স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ । ৭:১৮ রাত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : ফটিকছড়ি পৌরসভাধীন দক্ষিণ রাঙ্গামাটিয়া এভারগ্রীণ কিন্ডারগার্টেন স্কুলের ২য় বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৫ নভেম্বর সোমবার সকালে এভারগ্রীণ ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ রফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন। উদ্বোধক ছিলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবুল বশর। সংবর্ধিত অতিথি ছিলেন, সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের
পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন, ওমান যুবলীগের সভাপতি মুহাম্মদ তৌহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর হেলাল উদ্দীন, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, ব্যাংকার একরামুল হক, আহমেদ এরশাদ খোকন, এম আহমদুল হক, ইউসুফ চৌধুরী, মুহাম্মদ আইয়ুব।

পরিচালক এম জুনায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এভারগ্রীণ ট্রাস্টের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাবীব মোক্তার, অধ্যক্ষ জিএম আলম, মুহাম্মদ মামুন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল আমিন সাগর, ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রাব্বি, রাকিব খান, ডাঃ মুহাম্মদ হোসেন। পরিচালকদের মধ্যে উপস্হিত ছিলেন, ইয়াছিন মিয়া, মুহাম্মদ ছালাহ উদ্দীন, মুহাম্মদ আইয়ুব, ডাঃ শিবু কুমার দাশ, মুহাম্মদ আজিজ উল্লাহ, মুহাম্মদ মনসুর, উজ্জল শীল, মাওলানা হাবিবুল হক, পলাশ শীল, মুহাম্মদ নাঈম উদ্দীন চৌধুরী প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন