গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৭৭ জনের করোনা নমুনা পরীক্ষায় কোনো জীবাণু পাওয়া যায়নি। একই দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুও নেই।
আজ ১৭ এপ্রিল, রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। এর আগে ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৬ জন। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯৮ জন এবং ৩৪ হাজার ৫৩৮ জন বিভিন্ন উপজেলার।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ । ২:১৩ দুপুর