২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৭ রমজান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে গৃহিণীকে হেনেস্তার অভিযোগে এসআই মাহাবুব মোরশেদ ক্লোজড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ । ১:০৫ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে পুলিশ কর্তৃক এক গৃহিণীকে হেনেস্তার অভিযোগে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব মোরশেদকে ক্লোজড করা হয়েছে।

বিষয়টি রাতে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।

ওই নারীর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকার নুর আহম্মদের নতুন বাড়িতে এস আই মাহাবুব মোরশেদ ৫ জন পুলিশ কনস্টেবলসহ খালেদা আক্তারের স্বামী পরোয়ানাভূক্ত আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করতে যায়। তাকে না পেয়ে আলমারির চাবি দিতে বলে। খালেদা আক্তার চাবি দিতে অস্বীকার করলে গায়ে লাথি মারেন। এরপর চাবি নিয়ে ঘরের আলমারি তল্লাশি করে গরু বিক্রি করা দেড় লাখ টাকা ও ছেলে রিয়াজ উদ্দিন হৃদয়ের স্কুল-কলেজের সার্টিফিকেট জব্দ করে নিয়ে যায়।

এসব অভিযোগ জানিয়ে খালেদা আক্তার রবিবার দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার, সীতাকুণ্ড সার্কেলের অ্যাডিশনাল এসপি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পত্র গ্রহন করার পর এক কপি সীতাকুন্ড সার্কেল অফিসে জমা দিতে বলা হয়। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

অভিযুক্ত এসআই মাহবুব মোরশেদ বলেন, আমার বিরুদ্ধে অনীত সব অভিযোগ মিথ্যা। আপনারা ঘটনার গভীরে গিয়ে দেখতে পারেন। পরোয়ানাভূক্ত আসামী ধরতে গিয়ে এরকম ষড়যন্ত্রের শিকার হলে চাকরি করা যাবেনা।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ যেহেতু পুলিশ সুপার কার্যালয়ে দিয়েছে সেখান থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রবিবার রাতে এসআই মাহবুব মোরশেদকে সীতাকুণ্ড মডেল থানা থেকে ক্লোজড করা হয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন