২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১১ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৮ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

মিরসরাইতে গাছ থেকে পড়ে নিহত বৃদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ । ৭:৩৭ রাত

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছ থেকে পড়ে মারা গেছেন মো. নুরুল আলম নামের এক বৃদ্ধ। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া ২টার সময় উপজেলার গাছবাড়িয়া গ্রামের মিজান কোম্পানির বাড়িতে দূর্ঘটনাটি ঘটে।

নিহত নুরুল আলম মিরসরাই উপজেলার গাছবাড়িয়া মিজান কোম্পানির বাড়ির নুরুল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, মিরসরাই উপজেলার গাছবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৭০ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলম।

গুরুতর আহত অবস্থায় বাড়ির অন্যান্য স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন