২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৭ রমজান ১৪৪৩ হিজরি

কাজীর দেউড়ির টিঅ্যান্ডটি সার্ভার বক্সে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ । ১:৪৪ দুপুর

নগরের কাজীর দেউড়ি এলাকায় এপোলো শপিং সেন্টারের সামনে বৈদ্যুতিক খুঁটিসহ টিঅ্যান্ডটি সার্ভার বক্সে আগুন লেগেছে। এতে বিভিন্ন সেবা সংস্থার তার পুড়ে যায়।

১৮ এপ্রিল, সোমাবার ভোর ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নন্দনকানন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মার্কেটটি। অপরদিকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। আগুন এক খুঁটি থেকে রাস্তার অপর পাশে আরেক খুঁটিতে ছড়িয়ে পড়ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত না এলে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়তো।

চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, তারে বিদ্যুৎ থাকায় রাস্তার অপর প্রান্তেও আগুন ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন