২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৭ রমজান ১৪৪৩ হিজরি

আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির(প্রসাস)’এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ । ৭:২৪ রাত

দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী এবং দেশবাসীর কল্যাণে সাংবাদিকদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসীদের খবরা-খবরে আমিরাতের প্রবাসী সাংবাদিক ও মিডিয়া কর্মীগণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

তিনি কনস্যুলেটের বিভিন্ন সেবা প্রসঙ্গে বলেন, প্রবাসীদের কষ্ট করে পাসপোর্ট, প্রবাসী কার্ড এবং অন্যান্য বিষয়ে খবর নিতে দূর-দূরান্ত থেকে টাকা খরচ করে কনসুলেট অফিসে না এসে তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। গতকাল রবিবার (১৭ এপ্রিল) দুবাই মুরী ডিলাক্স রেস্টুরেন্ট হলে আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি(প্রসাস)’ র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন লন্ডনের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব ( পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, গাউছিয়া কমিটির বাংলাদেশ দুবাইয়ের সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, আমিরাতে সফরত মাওলানা নুরে বাংলা, প্রসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল আবচার, সাবেক সভাপতি শিবলী আল সাদিক, প্রসাসের উপদেষ্টা মাহাবুব হাসান হৃদয় ,প্রসাসের সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্হার সাধারন সম্পাদক জয়নাল আবেদীন ফারুকী, প্রকৌশলী আবু হেনা চৌধুরী,সাংবাদিক মাহাবুব সরকার, মোহাম্মদ সেলিম উদ্দিন,শেখ মোক্তিয়ার হোসেন,মামুন মাহিন, কবি ওবায়দুল হক,ওবায়দুল হক মানিক,জায়েদ ঈমাম পারভেজ, আজিমুল গণি, দেব নাথ, শামসুল হক প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন