২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৭ রমজান ১৪৪৩ হিজরি

লঞ্চ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে হবে : পানিসম্পদ উপমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ । ৮:০৭ রাত

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, লঞ্চ যাত্রীদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। যাত্রীদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদেরকে যাত্রীদের সেবার গুণগত মান নিশ্চিত করতে হবে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ সোমবার ঢাকায় পানি ভবনে শরীয়তপুরে চলাচলকারী সকল লঞ্চ মালিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

যাত্রীদের উদ্দেশে উপমন্ত্রী বলেন, যাত্রীদেরকেও সচেতন হতে হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই তাড়াহুড়ো করে লঞ্চে ভ্রমণ করবেন না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।সাবধানে যাতায়াত করবেন। এছাড়াও কোনো সমস্যা হলে সংশ্লিষ্টদের জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। নৌপরিবহণ খাতেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। নৌপরিবহণ খাতকে আরও আধুনিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌপরিবহণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কতৃপক্ষ, লঞ্চ মালিক, ইজারাদার ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই যাত্রী সেবার গুণগত মান সন্তোষজনক হবে।

এসময় তিনি শরীয়তপুরসহ সারা দেশের লঞ্চ সেবাকে আরও আধুনিক করতে যা যা করণীয় তা করার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও মেরিনা জাহান কবিতা। লঞ্চ মালিকদের মধ্যে বক্তব্য রাখেন মিলন লস্কর, জামাল মেলকার, গাজী সালাউদ্দিন, মিরাজ খন্দকার, লিটন শেখ, ফজলুল হক, খোকন ঢালী, রজমান আলী বাদল, আবু কালাম, সিদ্দিক ভূঁইয়া প্রমুখ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন