গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এদিন চট্টগ্রামে ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আজ ১৯ এপ্রিল, মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৭ জন।
আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯৮ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ । ১:২২ দুপুর