২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ এপ্রিল ২০২২ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৯ রমজান ১৪৪৩ হিজরি

পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ । ১২:১২ দুপুর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সাতকানিয়া উপজলোর ছদাহা শিশুতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী আহত হন।

নিহতের নাম আহমদ হোসেন প্রকাশ (৫০)। তিনি ছদাহা ইউনিয়নের ফজুর পাড়ার বাসিন্দা ছিলেন। দোহাজারী হাইওয়ে পুলিশএ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আহমদ হোসেনের স্বজন শাহনেওয়াজ জানান, আমিরাবাদ থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কেরানীহাটের দিকে আসার সময় বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক আহমদ হোসেন গুরুতর আহত হন।

শাহনেওয়াজ আরও জানান, স্থানীয় লোকজন প্রকাশকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন