২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ এপ্রিল ২০২২ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৯ রমজান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় মৃত্যু শূন্য

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ । ১২:৪৬ দুপুর

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় নতুন করে কেউ মারা যায়নি। এদিন চট্টগ্রামে ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আজ ২০ এপ্রিল, বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৭ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯৮ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।

২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন