২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ এপ্রিল ২০২২ www.24ghonta.news৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ১৯ রমজান ১৪৪৩ হিজরি

কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২ । ২:৪৩ দুপুর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার (৩৮) ওই এলাকার শাহ আলমের স্ত্রী।

কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম এই বিষয়ে বলেন, রসকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। রিনা বাড়ির পাশের একটি জায়গা থেকে গরু আনতে গিয়েছিলেন। এসময় একটি গাছ ভেঙে তার মাথার উপরে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. জান্নাতুল বলেন, সকালে রিনা আক্তার নামক এক মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। গাছ ভেঙে পড়ে তার মাথায় আঘাত পায়। হাসপাতালে আনার পূর্বেই ওই মহিলা মারা গেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন