২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ www.24ghonta.news৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২০ রমজান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে কয়েল কারখানায় আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ । ১১:২৮ সকাল

চট্টগ্রামের আগ্রাবাদের পানওয়ালা পাড়ায় মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘পানিওয়ালাপাড়ায় একটি মশার ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন