২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ www.24ghonta.news৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২০ রমজান ১৪৪৩ হিজরি

পথচারীদের সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ইফতার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ । ৩:০০ বিকাল

“থাকবে না কেউ অনাহারে, শেখ হাসিনার সরকারে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজন করা হয় পথচারী রোজাদারদের মাঝে ইফতার উপহার কার্যক্রম।

প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাউদার্ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দীন ডেনিম।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রমিজ উদ্দীন কানন।

এসময় প্রায় ১০০ পথচারীদের মাঝে দেয়া হয় ইফতার উপহার।

উক্ত প্রোগ্রামে সাউদার্ন ছাত্রলীগের পক্ষে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সোহাগ খান, মোরশেদ খান, নাজিম উদ্দীন রিফাত, জাবেদুল ইসলাম, শুভ সৌরভ, সৌরভ সেন, সাফায়েত, রিমন, দূর্জয়, সিফাত, রূপক সহ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন