২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

বাংলাদেশ সমিতি শারজাহ’র আয়োজনে মিলাদুন্নবী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ । ১০:১৯ সকাল

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি শারজাহ এর আয়োজনে যথাযত মর্যাদায় পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে পবিত্র কোরআন-এ-খতম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শারজাহ বাংলাদেশ সমিতির হল রুমে এ অনুষ্ঠানে সমিতির নেতৃ বৃন্দ সহ বিভিন্ন প্রবাসী বাংলাদেশী ও ধর্মপ্রান মুসল্লীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনালের ইকবাল হোসাইন খান।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, মোঃ কায়েছ চৌধুরী, বাংলাদেশ থেকে আগত স্টেজ ফর ইয়ুথ চেয়ারম্যান ও সংগীত শিল্পী ইলিয়াছ হোসাইন, প্রকৌশলী আবু জাফর, অধ্যপক আব্দুস সবুর, লায়ন নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, মোঃ বদরুল চৌধুরী, হাজী শরাফত আলী, মোঃ আবু নাছের, কাজী মোহাম্মদ আলী, মোঃ জহির হোসেন, সাহদাত হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর, প্রকৌশলী করিমুল হক, জাহাঙ্গীর আলম রুপু, আবুল বাসার, আব্দুল মানান, মোহাম্মদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন পারভেজ, মিস আখি, মোহাম্মদ আলম, মোঃ মামুন সহ সমিতির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

এ সময় কনস্যাল জেনালের ইকবাল হোসাইন খান বাংলাদেশ সমিতি শারজাহ নেতৃবৃন্দকে সমিতির আইডি কার্ড প্রদান করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন