২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ www.24ghonta.news৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২০ রমজান ১৪৪৩ হিজরি

চেকের ৯ মামলায় ইভ্যালির রাসেলের জামিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ । ৭:৪৩ রাত

চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পৃথক আদেশে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান।

রাসেলের আইনজীবী আহসান হাবীব জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না। এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, অনেক মামলা হয়েছে। নতুন মামলা হচ্ছে। এই মুহূর্তে মামলার সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছি না।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

গত ৬ এপ্রিল ইভ্যালির সিইও মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনের ছয় মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বাদীর সঙ্গে আপস মীমাংসার শর্তে বিভিন্ন সময়ে তাদের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গত ৬ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শামীমা নাসরিন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন