নগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মুন্সি হাজিফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হাজিফুর রহমান দেশ বিদেশে চিকিৎসা নিয়েছেন। সবশেষ ২১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে-এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা খরচে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলো নগর পুলিশ (সিএমপি), তার দীর্ঘ দিনের সহযোগীরা। তার মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
তার মৃত্যুতে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ । ৭:৫৮ রাত