২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ । ১০:২৮ সকাল

পেরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২০ জন। রবিবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুনিনের হুয়ানকায়ো দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি উকেয়ালি পাকালপা যাওয়ার পথে ‘কার্পিশ টানেল’ থেকে ছিটকে পড়ে যায়।

স্থানীয় এক টিভি চ্যানেলের বরাত দিয়ে সিনহুয়া বলছে, স্থানীয় সময় রাত ১ টা নাগাদ বাসটি ২০০ মিটার খাদে পড়ে যায়। এসময় বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।

প্রাথমিক এক তদন্তে বলা হয়েছে, ঘন কুয়াশা, গতি ও বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন