২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ এপ্রিল ২০২২ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৩ হিজরি

২৪ ঘণ্টা গ্যাস পাচ্ছে শিল্পকারখানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ১১:৪৬ সকাল

শুক্রবার থেকে শিল্পকারখানায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ করা হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে শিল্পে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে পেট্রোবাংলা।

এর আগে গত ১১ এপ্রিল শিল্প-কারখানায় দিনে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা, যা ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছিল।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ থাকার কথা। কিন্তু সেই সিদ্ধান্ত ৫ দিন আগেই প্রত্যাহার করা হয়। তবে সিএনজি স্টেশনে বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দিনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন