২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ এপ্রিল ২০২২ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৩ হিজরি

বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ৫:৪৬ সন্ধ্যা

কক্সবাজারের রামুর লম্বরীপাড়ায় বাঁকখালী নদীতে ডুবে তাসফিয়া নূর জোহরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, সকালে তারা নিখোঁজ হন।

মারা যাওয়া শিশুরা- রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোন্দকার পাড়ার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে। তারা রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও শিশু শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসেন জানান, সকাল ১০টায় এলাকার পাঁচ শিশু একসঙ্গে নদীর পাড়ে যায়। এসময় পাঁচজনই দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তিনজনকে উদ্ধার করে। এসময় দুই বোন নিখোঁজ থাকে। কিছু সময় পর তাসফিয়া নূর জোহরাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর জান্নাতুল মাওয়াকে মৃত উদ্ধার করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন