২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ এপ্রিল ২০২২ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৩ হিজরি

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ৬:১০ সন্ধ্যা

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে আক্রান্ত হয়েছে ২১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৩ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯২ হাজার ৮১৬ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৫৪ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে তিন হাজার ৯২১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় তিন হাজার ৯১৬ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন