২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ এপ্রিল ২০২২ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৩ হিজরি

রংমিস্ত্রির প্রেমে উচ্চবিত্ত কেয়া পায়েল!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ৭:০৯ রাত

মজিদ ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় হয়ে যান রংমিস্ত্রি। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পায় মজিদ। দু’জনার সামাজিক অবস্থান আকাশ পাতাল হলেও রংয়ের সুবাদে- হয় পরিচয় ও সখ্যতা।

মুনতাহা বৃত্তার এমন চিত্রনাট্যে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেন রাফাত মজুমদার রিংকু। এতে রংমিস্ত্রি মজিদের চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব এবং উচ্চবিত্ত লীনা চরিত্রে কেয়া পায়েল। নাটকটির নাম ‘রং ঢং’।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রিংকু জানান, ‘নাটকটির শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের, তবে সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।’

ঈদের বিশেষ আয়োজনে ‘রং ঢং’ উন্মুক্ত হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন