২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ এপ্রিল ২০২২ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম বন্দরের পড়ে গেল মালবাহী ট্রেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ৯:০৯ রাত

নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের কন্টেইনার ভর্তি একটি বগি ছিটকে পড়ে উল্টে গেছে। এতে কেউ হতাহত হয়নি।

আজ(২২ এপ্রিল, শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় এলে ১১ নম্বর বগিটি কনটেইনারসহ ছিটকে পড়ে উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর উদ্ধারকারী ট্রেন ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করবে। ঘটনাস্থলে রেলওয়ের লোকজন কাজ করছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন