২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ এপ্রিল ২০২২ www.24ghonta.news১০ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪৩ হিজরি

জামালখানে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ । ১:১২ দুপুর

নগরীর জামালখান-চেরাগী পাহাড় এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আসকার বিন তারেক (ইভান)। তিনি স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন গ্রুপের সদস্য এবং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক।

২২ এপ্রিল, শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে।

এর আগে ইফতারের পর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের অনুসারী গ্যাং লিডার শৈবাল দাশ ও নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাদিকের অনুসারীদের মধ্যে আধিপত্য নিয়ে কথা কাটাকাটি হয়। সেখানে বিষয়টি মিটে গেলেও পরে রাত ১০টার দিকে চেরাগী পাহাড় এলাকায় সমবেত হয়ে দুইগ্রুপ আবারও দ্বন্দ্বে জড়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দীন। তিনি বলেন, জামালখান এলাকায় গ্রুপভিত্তিক সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। রাত সাড়ে ১০টার পর তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন