২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ এপ্রিল ২০২২ www.24ghonta.news১০ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২২ রমজান ১৪৪৩ হিজরি

প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় হাসপাতালে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ । ৩:৪৫ বিকাল

ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায় চোখের রেটিনার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) তার চোখে অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি বিশ্রামে আছেন।

এদিকে, প্রীতম সরকারের নতুন সিনেমা ‘সৎ ভূত অদ্ভুত’-এ অভিনয় করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২২ এপ্রিল) সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষাণা হয়েছে। এ উপলক্ষে কলকাতার একটি রেস্তারাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন