“সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন” এই প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
২৩ থেকে ২৯ এপ্রিল সারা দেশে জাতীয় পুষ্টি সাপ্তাহ পালিত হবে। শনিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত পুষ্টি বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা .মো. নুর উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাজমেরী খাতুন, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুন্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রেস ক্লাব সদস্য সঞ্জয় চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা.মিলজার হোসেনসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ । ৬:৩৬ সন্ধ্যা