২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ এপ্রিল ২০২২ www.24ghonta.news১১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৩ রমজান ১৪৪৩ হিজরি

ভারতে করোনা বাড়ছে, আমাদের সতর্ক থাকতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ । ৩:১২ বিকাল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘প্রতিবেশী দেশ ভারতে আবারও নভেল করোনাভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে। আমাদের এখানেও বাড়তে পারে। কাজেই আমাদের আরও সতর্ক হতে হবে।’

রাজধানীর মহাখালীতে জাতীয় নিপসম অডিটোরিয়ামে আজ রোববার জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে এখন করোনায় মৃত্যু শূন্যের কোঠায়। এটি আমাদের ধরে রাখতে হবে। তাই, সবাইকে সচেতন ও সাবধান হতে হবে।’

জাহিদ মালেক আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশে কোনো ধরনের খাদ্যসংকট হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। আমরাও সঠিক সময়ে টিকা আনতে পেরেছি। সবাইকে সময়মতো টিকা দিতে পেরেছি।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন