২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ এপ্রিল ২০২২ www.24ghonta.news১১ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৩ রমজান ১৪৪৩ হিজরি

দেশে আরও ২৪ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ । ৭:০৭ রাত

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে আক্রান্ত হয়েছে ২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৯ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯৩ হাজার ৪৬০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৪১ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে পাঁচ হাজার ৮৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় পাঁচ হাজার ৮৮৭ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন