২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news১২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪৩ হিজরি

চান্দগাঁওতে পথচারীদের মাঝে যুবলীগ নেতা শহীদুল কাওসারের খাবার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ১২:৪৪ রাত

২৩ এপ্রিল রোজ শনিবার চট্টগ্রাম চান্দগাঁও বাসটার্মিনাল পথচারীদের মাঝে আওয়ামীলীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি’র সদস্য ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কে এম শহীদুল কাওসারের ব্যবস্থাপনায় চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে দু’শতাধিক রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় ওয়ার্ড যুবলীগের সভাপতি মু:শওকত আলী, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সহ-সভাপতি মিনহাজুল আবেদীন সায়েম, সংগঠক শামসুল হুদা শামুন, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো:সায়েম চৌধুরী, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার দিদারুল আলম, ইসমাঈল হোসেন, আব্দুল্লাহ আল সুমন, ছাত্রলীগ নেতা রিদুয়ানুর ইসলাম, ইয়াছির আরাফাত, মুহাইমিনুল ইসলাম শুভ, নুর মোহাম্মদ ও মো: সাগর প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন