২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news১২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪৩ হিজরি

ঢাকায় আসছেন জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ২:১৩ দুপুর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুইদিনের সফরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় আসছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে ঢাকায় আসছেন তিনি।

আশা করা হচ্ছে, আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত সফরে যাবেন।

ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন