২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news১২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪৩ হিজরি

ডিরেক্টরস গিল্ডের সম্মানে সম্মানিত হচ্ছেন ৬ গুণীজন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ২:৫৮ দুপুর

দেশের নাট্য জগতের ৬ গুণীজনকে সম্মাননা দিচ্ছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। একে কেন্দ্র করে আগামী শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে ‘গুণীজন সম্মাননা ও ইফতার’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বছর ডিরেক্টরস গিল্ডের সম্মানে সম্মানিত হচ্ছেন- নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, নির্মাতা ও অভিনেতা তারিক আনাম খান, নির্মাতা ও অভিনেতা মাসুম আজিজ, নির্মাতা ও অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত, নির্মাতা ও চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব শিল্পী, নাট্যকার, নাট্য প্রযোজকসহ নানা অঙ্গনের লোকেরা। ডিরেক্টরস গিল্ডের এ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, “ডিরেক্টরস গিল্ডের সদস্য যারা প্রতিবছর একুশে পদক, স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হন, তাদেরকে সম্মান জানাতে ইফতার আয়োজনের সঙ্গে প্রতিবছর এ অনুষ্ঠান করা হয়। গিল্ড এ বছর ছয় জনকে সম্মাননা দেবে।”

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন