২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news১২ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৪ রমজান ১৪৪৩ হিজরি

করোনায় বেড়েছে নমুনা পরীক্ষা, আক্রান্ত ২৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ৮:৫৬ রাত

করোনায় নমুনা পরীক্ষা বাড়লেও নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে আক্রান্ত হয়েছে ২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৪৩ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ছয় হাজার ২৫১ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ছয় হাজার ৩৪৮ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন