রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে ৮০টি ঘরের চাবি ও জমির দলিল গৃহনীন ও ভূমিহীন পরিবারের হাতে হস্তান্তর করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্তৃক আশ্রয়-২ প্রকল্পের অধিনে গৃহনীন ও ভূমিহীন পরিবারকে তৃতীয় ধাপে ঘর ও ভূমি হস্তান্তর করা হয়।
২৬ এপ্রিল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী ভূমিহীনদের ঘর ও জমি উপহার দিয়ে সারা বিশ্বের মধ্যে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু কন্যা এ দেশের মানুষের ভাগ্যউন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আগামীতে বাংলাদেশে একজন নাগরিকও গৃহহীন থাকবেনা।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন,আশ্রয়-২ প্রকল্পের অধিনে তৃতীয় ধাপের এ ঘরগুলো প্রথম ও দ্বিতীয় ধাপের ঘরগুলোর তুলনায় উন্নতমানের হওয়ায় নির্মাণ ব্যয়ও বেড়েছে।রাউজানে প্রথম ও দ্বিতীয় ধাপে গৃহনীন ও ভূমিহীনদের মধ্যে ৪৮৮টি ঘর দেয়া হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৬:০৯ সন্ধ্যা