২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৫ রমজান ১৪৪৩ হিজরি

ইয়াশের মায়ের চরিত্রে অভিনয়ে কেন রাজি হলেন মেহজাবীন?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৬:৫১ সন্ধ্যা

‘স্বপ্নজাল’খ্যাত নায়ক ইয়াশ রোহানের মায়ের চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। এমন ঘটনা দেশের নাটক-সিনেমার ক্ষেত্রে অনেকটাই বিস্ময়কর। কারণ, সমসাময়িক নায়ক-নায়িকাদের এমন চরিত্রে পাওয়া যায় না বললেই চলে।

ঈদের বিশেষ নাটক ‘মিম্মি’-তে ইয়াশ-মেহজাবীনকে পাওয়া যাবে এমন চরিত্রে। জানালেন নির্মাতা শিহাব শাহীন। নাটকটি রচনা করেছেন ডা. জাহান সুলতানা।

ফ্যামিলি ড্রামা গল্পে নির্মিত এ নাটকটিতে ইয়াশ রোহানের বাবার চরিত্রে শাহেদ শরীফ খান এবং তাঁর সৎ মায়ের চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘একজন তরুণী সন্তান জন্ম না দিয়েও মা হয়ে ওঠার গল্প, বন্ধু হয়ে ওঠার গল্প এটা। একজন বয়স্ক মানুষকে ভালোবেসে বিয়ে করা এবং সেখানে সৎ মা হয়ে আসা; এরপর সেই সংসারে নিজের সমবয়সি সন্তানের মা হওয়ার এক জার্নি। চরিত্রটিতে মেহজাবীন অসাধারণ অভিনয় করেছেন। গল্পটা একটু ইন্টারেস্টিং, দর্শক অন্যরকম কিছু দেখতে পাবেন। ভালো লাগবে আশা করি।’

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়িকারা সচরাচর মায়ের চরিত্রে অভিনয় করতে চান না, তবুও এই চরিত্রে কেন? জবাবে মেহজাবীন বলেন, ‘এটা তো জাস্ট একটা চরিত্র! আমি সব সময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, গল্পটি পড়ার পর আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য নতুন এবং চ্যালেঞ্জিং, তাই সম্মতি দিয়েছি। আমি সব সময় নতুন কিছু খুঁজি, যেসব চরিত্রে এখনও আমার কাজ করা হয়ে ওঠেনি, সেসব চরিত্রে নিজেকে এক্সপ্লোর করতে চাই।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ‘মিম্মি’ নাটকটি অবমুক্ত হবে ইউটিউব চ্যানেলে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন