২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১২ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বাশুড়ি হত্যা:পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ । ১২:০৩ দুপুর

লক্ষ্মীপুরে পরকিয়ায় বাধা দেয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তবে রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সদর উপজেলার কালিবৃত্তি গ্রামের মৃত তরিক উল্যার ছেলে মো. জামাল, মো. নাজিম ও আন্দার মানিক গ্রামের মো. হোসেনের ছেলে জসিম উদ্দিন।

মৃত জাকেরা বেগম সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৪ জুলাই দিবাগত রাতে আসামিরা জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরদিন জাকেরার দেবর খুরশিদ আলম বাদী হয়ে চারজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এরপর থেকেই আসামিরা পলাতক। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন