২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৫ রমজান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ কারখানায় দুর্ঘটনায় শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৭:২১ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে এলবিয়ন ল্যাবটরিজ নামক একটি কারখানায় কাজ করার সময় দূর্ঘটনায় জাহেদ হাসান (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রহমতনগর এলাকায় অবস্থিত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটি এলবিয়ন ল্যাবটরিজ নামক একটি ঔষধ তৈরী কারখানার সহযোগি প্রতিষ্ঠান।

জানা যায়, ফেভারিটা প্লাস্টিক ফ্যাক্টরি নামক ওই প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন জাহেদ হাসান। সকালে কাজ করার সময় মাথায় মেশিনের আঘাত লাগলে গুরুতর আহত হন তিনি। এসময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক ওই এলাকার চরারকুল নামক গ্রামের নুরুল আলমের পুত্র।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“ঔষধ কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হই শ্রমিক জাহেদুল । এরপর শ্রমিকরা তাকে উদ্ধার করে স্বাস্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। আমরা লাশটি ময়নাতদন্ত রিপোর্টের জন্য চমেক মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন