২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৫ রমজান ১৪৪৩ হিজরি

অষ্টম ওয়েজ বোর্ড ছাড়া ক্রোড়পত্র নয়: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৭:২৩ রাত

যেসব পত্রিকা ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তারা সরকারি কোনো ক্রোড়পত্র পাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি তাদের কোনো ক্রোড়পত্র দেব না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেওয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রেও কী করা যায়, তা নিয়ে আমরা ভাবছি।”

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন