২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৪ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৬ রমজান ১৪৪৩ হিজরি

শারীরিক সৌন্দর্যে আটকে আছে তাঁদের প্রেম!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ । ২:০৬ দুপুর

নিয়ামুল মফস্বল শহরে বাড়ি বাড়ি ঘুরে বিয়ের ভিডিও করে। এটাই তার পেশা। একদিন কোনও এক বিয়েতে ভিডিও করতে গিয়ে দেখা হয় মায়াময় আফিয়ার সাথে। জানা যায় আফিয়া কাজ করে বিউটি পারলারে। তারপর অন্য প্রেমের গল্পের মতোই আফিয়া-নিয়ামুলের প্রেমের গল্প চলে।

কিন্তু এ গল্পে বাধ সাধে শারীরিক সৌন্দর্য! তবে কি নিয়ামুলের পাওয়া হয় না আফিয়াকে? শারীরিক সৌন্দর্য কি বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে? কে বা শারীরিকভাবে অসুন্দর? ভালোবাসার চেয়ে সুন্দর কিছু কি আছে? মানসিক সৌন্দর্যে কে কার কাছে হার মানে? প্রশ্নগুলোর উত্তর মিলবে ‘শেষ বিকেল’ গল্পের চিত্রনাট্যে।

নাটকে নিয়ামুল চরিত্রে ফারহান আহমেদ জোভান অভিনয় করেছেন আর আফিয়ার চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এ ছাড়া অভিনয় করেছেন আশারফুল আশিষ, মাহবুবুর রহমানসহ অনেককে। আহমেদ তাওকীরের গল্পে নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন