২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৪ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৬ রমজান ১৪৪৩ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২ । ৩:১৩ বিকাল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুধন্তি ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পার্শ্বর্বতী হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়েছে।খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, শশই এলাকায় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালকরা পালিয়ে গেছে। এ সময় মহাসড়কে অন্তত ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন