২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪৩ হিজরি

টেকনাফে আইস ও ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ । ৬:০৫ সন্ধ্যা

কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৪০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে রাত ১টার দিকে একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফ নদে কৌশলে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ শিকারে দেখতে পায়।

বুধবার মধ্যরাতে টেকনাফের জালিয়ারদ্বীপে অভিযান চালান টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা। এ সময় টেকনাফ রোহিঙ্গা শিবিরে বসবাসকারী মো. সিরাজুল ইসলাম (২৮) ও সৈয়দ সালাম (৩৮) নামে দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়।

উদ্ধার হওয়া মাদকের মূল্য অন্তত ৬ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

এ সময় মিয়ানমার থেকে একজন চোরাকারবারি সাঁতরিয়ে নাফ নদ পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে মাছ শিকাররত ওই জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করেন। আগে থেকেই অবস্থানে থাকা বিজিবি টহল দল তাৎক্ষণিক স্পিডবোটের সাহায্যে ঘেরাও করে উভয়কে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি বস্তা জব্দ করা হয়। পরে বস্তার ভেতর থেকে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি কাঠের নৌকা, ১টি মোবাইল ফোন এবং মাছ ধরার জাল জব্দ করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন