২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪৩ হিজরি

আবুধাবীতে যৌতুক বিহীন বিয়ে করতে প্রবাসীদের প্রতি আহবান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২ । ৬:১১ সন্ধ্যা

আমিরাতের রাজধানী আবুধাবীতে যৌতুক বিহীন বিয়ে করতে প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন যৌতুক বিরোধী আন্দোলনের রুপকার আমিরাতে সফররত আল্লামা আবুল কাশেম নুরী সাহেব। তিনি আবুধাবিতে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে এ আহবান জানান। আবুধাবির ইয়োর্স হোম রিয়েল ইস্টেট ম্যানেজমেন্ট এলএলসি’র উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আবুধাবির সেন্ড মেরিন হোটেল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের রূপকার , আঞ্জুমানে রজবীয়া নূরীয়া ট্রাষ্ট বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান পীরে ত্বরিকত আলহাজ্ব মাওলানা আল্লামা আবুল কাশেম নূরী (মাঃ জিঃ আঃ)। কোম্পানির এমডি আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আবুল বশর এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রফিকউল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক আবুধাবি শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, আবুধাবীর বিশিষ্ট ব্যবসায়ী আবদুল ওহাব, আব্দুল কুদ্দুস খালেদ, সাইফুল ইসলাম সুমন, রুহুল আমীন, আমিনুল ইসলাম টিপু, মাওলানা মমতাজুল হক, এতে বক্তব্য রাখেন মোজাম্মেল হক, মিজানুর রহমান সোহেল,আহমদ হোসেন, নুর হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লামা কাশেম নুরী রোজার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে বলেন, রোজার শিক্ষা গ্রহণ করে সংযম ও তাকওয়া অর্জন করলে মানুষ তথা সমাজ ও দেশের কল্যাণ হবে। তিনি যৌতুকের নানা কুফল আলোকপাত করে প্রবাসী যুবকদের যৌতুক বিহীন বিয়ে করতে এবং অপরকে যৌতুক বিহীন বিয়েতে উদ্বুদ্ধ করতে আহবান জানান।

পরে দেশ,জাতি এবং প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন