২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪৩ হিজরি

বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘যাও পাখি বলো তারে’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ । ১২:৫৪ দুপুর

আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ সিনেমা। পরিচালক মানিক নিজেই খবরটি নিশ্চিত করেছেন। রোমান্টিক ঘরানার এ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি, আদর আজাদ চৌধুরী ও শিপন মিত্র।

আসাদ জামানের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে তৈরি হচ্ছে ‘যাও পাখি বলো তারে’।

গত বছরের অক্টোবরে সিনেমাটি শুটিং শেষ হয়। শুটিং হয়েছে ঢাকা, বান্দরবান ও কক্সবাজারে।

এ নিয়ে নির্মাতা মানিক বলেন, “বোর্ড সদস্যরা আমাদের সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেছেন। আমাদের ইচ্ছে আছে এ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার।”

পরিচালক আরও বলেন, “সিনেমার পুরো যাত্রাটি ছিল অত্যন্ত আবেগময় ও ভালোবাসায় পরিপূর্ণ। ব্যক্তিগতভাবে এ রকম অনুভব করেছিলেন ‘দুই নয়নের আলো’ ও ‘জান্নাত’ নির্মাণের সময়টাতে।”

অভিনেতাদের প্রসঙ্গে তিনি বলেন, “আমি ধন্যবাদ দিতে চাই মাহিয়া মাহিকে, যিনি প্রতিটি জার্নিতে আমাকে দারুণভাবে সহযোগিতা করে থাকেন। ধন্যবাদ দিতে চাই আদর আজাদকে। এমন সিনেমা অন্তঃপ্রাণ ছেলে আমি খুব কম দেখেছি, যাকে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুভির মাধ্যমে আমি নিয়ে এসেছিলাম এবং যার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ।”

মাহি-আদরের সঙ্গে এর আগে কাজ করলেও এ সিনেমার মাধ্যমে প্রথমবার শিপনকে সঙ্গী করেছেন মানিক। এ অভিনেতাকে নিয়ে নির্মাতা বলছেন, “অত্যন্ত ভালো একজন মানুষ, যে সবাইকে অনেক সম্মান দিতে জানে।”

সিনেমাটিতে আরও অভিনয় করছেন- রাশেদ মামুন অপু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, বড়দা মিঠু, রেবেকা, সুব্রত প্রমুখ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন