নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়।
জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন প্রথম ও প্রধান জামাতে এবং জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আহমুদুল হক দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন।
লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আজ ২৯ এপ্রিল, শুক্রবার চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ । ৬:৫৪ সন্ধ্যা