২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৬ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪৩ হিজরি

নাজিরহাটে ট্রাক চাপায় নারী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ । ৮:৪৫ রাত

চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের চাপায় ঝরনা বিবি (২৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি থানার নাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, নাজিরহাট এলাকায় একটি ট্রাক সিএনজিকে পাশ দিয়ে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা যাত্রী ঝরনা বিবি গুরুতর আহত হন।

‘পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত ঝরনা বিবি কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যার টেক এলাকার জামে মসজিদ কলোনির মো. শাহাবুদ্দিনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন